সারাদেশ

নির্মাণের ১৫ দিনেই ভেঙে গেল ড্রেন 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ১৫ দিনের মাথায় ভেঙে পড়েছে ড্রেনের এক পাশের দেয়াল। মঙ্গলবার (৩০ মার্চ) ভোরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা এ ড্রেনটি ভেঙে পড়ে। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, প্রথম থেকেই এ ড্রেন নির্মাণের কাজে নয়-ছয়ের অভিযোগ ছিল। স্থানীয়রা বিষয়টি কমলগঞ্জ পৌরসভার মেয়রকে অবগত করলে তিনি সরেজমিন কাজ পরিদর্শন করে কাজে অনিয়মের কারণে দু’দিন কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এতে কাজ বন্ধ ছিল। কিন্তু পরিবর্তিতে কাজের গুণগত মানের নিশ্চয়তা দিয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজ সমাপ্তের ১৫ দিনের মাথায় মঙ্গলবার ভোরে হালকা বৃষ্টির মধ্যেই হঠাৎ ড্রেনের দেয়াল ধসে পড়ে।

আলাপকালে কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ বলেন, শুরু থেকে কাজে অনিয়ম থাকায় এলাকাবাসীর অভিযোগে সরজমিনে গিয়ে এ কাজটি বন্ধ রাখার নির্দেশ দেই। পরবর্তীতে কাজের গুনগতমানের নিশ্চয়তা প্রদান করলে কাজটি আবারও শুরু হয়।
কাজের ঠিকাদার সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় উনার সাথে কথা বলা সম্ভব হয়নি।

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান জানান, বিষয়টি আমি খতিয়ে দেখছি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা