সারাদেশ

দামি মোবাইল না পেয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : ইচ্ছে অনুযায়ী মোবাইল ফোন কিনে না দেওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে বলে জানাগেছে। মঙ্গলবার (৩০ মার্চ ) ভোর রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের বাঁশবাড়িয়া ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ও মো: গাউস শেখের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, টুঙ্গিপাড়ার পাচকাহনিয়া মধ্যপাড়া গ্রামের সাবেক পৌর কাউন্সিলর মোঃ গাউচ শেখের ছেলে মোঃ ওবায়দুল শেখ লাদেন (১৮) বেশ কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে একটা মোবাইল ফোন কিনে দেবার বায়না করে। ছেলের বায়নার প্রেক্ষিতে মোবাইল কিনতে তার বাবা ১০ হাজার টাকা দেয়। ছেলে দাবি করে নতুন ফোন কিনতে ২৭ হাজার টাকা লাগবে। এই সময়ে তার বাবা দামি ফোন কিনে দিতে রাজী না হওয়ায় মঙ্গলবার (৩০মার্চ) ভোর ৪ টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

আত্মহননকারী কলেজ ছাত্রের বাবা মোঃ গাউস শেখ বলেন, ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে ঘরের আড়ার সঙ্গে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পাই। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, লাদেন আমার মেজো ছেলে, ছোটবেলা থেকে একটু বেশি অভিমান ছিল তার। আমি মোবাইল ফোন কিনে দিতে ১০ হাজার টাকা দিলাম। তাতে তার মন ভরেনি। বাকি টাকা কিছুদিন পরে দিতে চেয়েছিলাম। কিন্তু ছেলেটা অভিমান করে জীবনটা শেষ করে দিল।

এ ব্যপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম বলেন, আমরা প্রাথমিক অনুসন্ধানে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/বিকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা