সারাদেশ

বিএনপির মিছিলে পুুলিশের বাধায় সংঘর্ষ, গুলি- টিয়ার গ্যাস নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে বিএনপির মিছিলে পুুলিশের বাধা দেয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ আনুমানিক ৫০ রাউন্ড করে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

জেলা শহরের পুরানথানা ও একরামপুর এলাকায় মঙ্গলবার (৩০ মার্চ ) দুপুর ১টা থেকে শুরু হওয়া ঘন্টাব্যাপি সংঘর্ষের এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে মঙ্গলবার দুপুর ১ টায় জেলা শহরের রথখলা ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু করার কর্মসূচি ছিল। কর্মসূচির অংশ হিসেবে শহরের বয়লা এলাকা থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়ার নেতৃত্বে একটি মিছিল ও শোলাকিয়া এলাকা থেকে পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আশফাকের নেতৃত্বে আরেকটি মিছিল পুরানথানা এলাকায় পূর্ব থেকে অবস্থান নেয়া বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মিছিলে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপি সময় ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আনুমানিক ৫০ রাউন্ড করে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে সদর মডেল থানার ওসি (ইন্সপেক্টর) জয়নাল আবেদীনসহ ৩ পুলিশ সদস্য বিএনপির কর্মীদের নিক্ষিপ্ত পাথরের আঘাতে আহত হন। এছাড়াও বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।


সান নিউজ/এমএস/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা