সারাদেশ

না’গঞ্জে হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১ : ৩ গাড়িতে আগুন

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও সানারপাড় এলাকায় হরতাল সমর্থদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও সানাড়পাড় এলাকায় পুলিশ হরতাল সমর্থকদের সরিয়ে দিতে চেষ্টা করে। এ সময় হরতাল সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে হরতাল সমর্থকরা আইন শৃংখলা বাহিনীর উপর বৃষ্টির মত ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ পরিস্থিতি সামলাতে টিয়ার শেল ও শট গানের গুলি ছুঁড়েছে।

এসময় সানাড়পাড় এলাকায় শাকিল (৩২) নামে ১ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয় বলে স্থানীয়রা জানান। গুলিবিদ্ধ শাকিলসহ গুরুতর আহত অবস্থায় শফিকুল (৫৩) নামে এ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে হেফাজত সমর্থকরা মহাসড়কের পাইনাদি এলাকায় ১০তলা কুয়েত প্লাজা ভবনের সামনে একটি বাস, একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাকে আগুন দেয়।

সরেজমিনে দেখা গেছে, হরতালের সমর্থনে হেফাজতের নেতাকর্মীরা সকাল থেকেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। তারা সাইনবোর্ড, সানাড়পাড়, মৌচাক, পাইনাদি এলাকায় ১০তলা কুয়েত প্লাজা ভবন ও মাদানি নগর মাদ্রাসার সামনে, শিমরাইল ইউটার্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন।

সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি, বাঁশ, কাঠ, চৌকি, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এবং মহাসড়কের যানবাহন চলাচলে বাধা দেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, হরতালকে কেন্দ্র করে শহরের ডিআইটি, চাষাঢ়া, সাইনবোর্ড, শিমরাইলসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। মোতায়েন রয়েছে বিজিবি ও র‌্যাব।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, হেফাজতের নেতাকর্মীরা সকাল থেকেই শিমরাইল মোড়, মৌচাক ও সাইনেবোর্ড এলাকায় অবস্থান নেয়। হরতালকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে। মহাসড়ক এখন স্বাভাবিক রয়েছে।


সান নিউজ/এনএসি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করলো পুলিশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা