সারাদেশ

ভোলায় হরতালের সমর্থনে মিছিল, আটক-৫

নিজস্ব প্রতিনিধি, ভোলা : দেশব্যাপী হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ভোলায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতের নেতাকর্মীরা।

পরে পুলিশ সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে চলাচল স্বাভাবিক করে। এঘটনায় পুলিশ পাঁচ হেফাজতকর্মীকে আটক করে। অপরদিকে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ মিছিলকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে হেফাজতের অন্তত ১৫ কর্মী আহত হয়েছে বলে দাবি করেন হেফাজতের সদর উপজেলার সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান।

রোববার (২৮মার্চ) সকাল ১০ টার দিকে ভোলা সরকারি কলেজের সামনে থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন মাওলানা আকতার হোসেন, মাওলানা শাখাওয়াত, মাওলানা হেমায়েত, মো. জাবের হোসেন, মো. আলী আকবর।

জানা যায়, হেফাজতের ডাকা হরতালের সমর্থনে সকালে ভোলা মোস্তফা কামাল বাস টার্মিনালে টায়ারে অগ্নিসংযোগ করে। এবং বাস টার্মিনালে থেকে পিটিআই পর্যন্ত ও ব্যাংকেরহাট খেয়াঘাট সড়কে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধের চেষ্টা করে। পরে তারা বাস টার্মিনাল এলাকা থেকে মিছিল নিয়ে ভোলা শহরের দিকে আসতে থাকে। মিছিলটি ভোলা সরকারি কলেজের সামনে আসলে সেখানে থাকা পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং সড়ক থেকে পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে রাস্তায় চলাচল স্বাভাবিক করে।

এছাড়াও সকাল থেকেই ভোলা শহর ও এর আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব, কোস্টগার্ডকে টহল দিতে দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার বলেন, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় পাঁচ জনকে আটক করা হয়েছে। তবে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা