সারাদেশ

বোয়ালমারীতে প্রাইমারি স্কুল মাঠ নির্মাণ সামগ্রীর দখলে

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে নির্মাণ সামগ্রী ও গাছের গুড়ি রেখে দেদারসে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিনে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নে অবস্থিত উত্তর গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্তূপ করে রাখা হয়েছে ইট, বালু, খোয়াসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী।

গত দুই মাসের অধিক সময় ধরে দুই বিদ্যালয়ে এসব নির্মাণ সামগ্রী রেখেছেন পার্শ্ববর্তী হাটখোলার বটতলা থেকে গোহাইলবাড়ি বাজার পর্যন্ত এবং সাতৈরের কান্দাকুল ডেইরি মিল্ক থেকে গোহাইলবাড়ি পর্যন্ত রাস্তার কাজের ঠিকাদাররা। এছাড়া ওই দুই বিদ্যালয়ের মাঠে কাঠ ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে তাদের কাঠের গুঁড়ি রেখেছেন।

এতে বিদ্যালয়ের মাঠ পুরোটাই বেদখলে। বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্তূপ করে রাখা নির্মাণ সামগ্রীর ধূলায় নবনির্মিত ওই বিদ্যালয়ের ভবনের রং ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ। স্থানীয়রা জানান, বিদ্যালয় দুটির মাঠ গত দুই মাস ধরে সড়ক মেরামতের জন্য ব্যবহার করছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা।

এ ব্যাপারে উত্তর গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ কর বলেন,‘বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোদাচ্ছের হোসেনের সঙ্গে কথা বলে আমি সবার সম্মতিক্রমে হাটখোলার বটতলা থেকে গোহাইলবাড়ি বাজার পর্যন্ত রাস্তার কাজ পাওয়া ঠিকাদারকে নির্মাণ সামগ্রী রাখার অনুমতি দিয়েছি।’

এ বিষয়ে (হাটখোলার বটতলা থেকে গোহাইলবাড়ি বাজার পর্যন্ত) রাস্তার কাজ পাওয়া জাহিদ এন্ড ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার গৌতম সাহা বলেন,‘নির্মাণ সামগ্রী মূলত সরকারি স্থাপনাতেই রেখে করা হয়। তারপরও আমি ২-৩ দিনের মধ্যে বিদ্যালয়ের মাঠ থেকে সব মালামাল সরিয়ে নেব।’

উত্তর গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোশারফ হোসেন বলেন,‘বিদ্যালয়ের মাঠের এক পাশের নিচু জায়গা ওই ঠিকাদারের ভরাট করে দেওয়ার শর্তে নির্মাণ সামগ্রী রাখার অনুমতি দিয়েছি।'

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ বলেন,‘এ বিষয়ে আমি এক মাস আগেই সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের বলেছি মাঠ পরিস্কার করার জন্য ঠিকাদারদের বলতে।’

এ সময় তিনি দ্রুত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য পদক্ষেপ নিতে সাংবাদিকদের সামনে উপজেলা প্রকৌশলীকে ফোনে বলেন। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলামকে তার মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সান নিউজ/কামরুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা