সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে হেফাজতের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে সাতজন নিহতের প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে নরসিংদীতে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৮ মার্চ) সকাল ৬টা থেকেই ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে নরসিংদীর ভেলানগরে অবস্থান নেন হেফাজত সমর্থকরা।

এ সময় সেখানে কঠোর অবস্থান নেন র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে শহরের জেলখানা মোড়ে সমবেত হয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল করে। তারা ‘দুনিয়ার মুসলিম এক হও, আমার ভাই শহীদ কেন, জবাব চাই জবাব চাই’- এ ধরনের স্লোগান দিতে থাকেন।

হরতালের ফলে ঢাকা-সিলেট মহাসড়কসহ সব আঞ্চলিক সড়কে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। আরশিনগর-রায়পুরা আঞ্চলিক সড়কে গাছ দিয়ে ব্যারিকেড ও অগ্নিসংযোগ করেছে হেফাজতে কর্মীরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পায়ে হেঁটে যেতে হচ্ছে যাত্রীদের।

মহাসড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাবের উপস্থিতি দেখা গেছে। যদিও অবরোধের বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা