সারাদেশ

সিরাজগঞ্জে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুনে চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনে আগুন লেগে মদন চৌহান (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের আরেক আরোহী।

রোববার (২৮ মার্চ) ভোরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মদন চৌহান বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার তালোর গ্রামের বাসিন্দা।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, বগুড়া থেকে ঢাকাগামী মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক এই এলাকায় পৌঁছলে এর সামনে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংদী-বগুড়াগামী কাপড় বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় দুটি ট্রাকের ইঞ্জিনে আগুন লেগে যায়। একপর্যায়ে মুরগির খাদ্য বোঝাই ট্রাকটির কেবিনে আগুন ধরে ভেতরে থাকা চালক মদন দগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেআসে। পরে অপর ট্রাকে থাকা এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী জানান, দুর্ঘটনায় দুটি ট্রাকসহ প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

পদত্যাগ করেছেন ট্রাম্পের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয়...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা