সারাদেশ

কোথাও মিছিল কোথাও অবরোধ হেফাজতের

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেই শুক্রবার মোদিবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচজন মারা যান। এ ঘটনার প্রতিবাদে আজ হেফাজতের ডাকা হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশব্যাপী সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

রাজধানী ঢাকার বিভিন্ন সড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা গেছে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে হরতাল। রাস্তায় গণপরিবহনের সংখ্যা অন্য দিনগুলোর চেয়ে কম। ফলে বাসে উঠতে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে। রাজধানীর পল্টনসহ দেশের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করতে দেখা গেছে হেফাজত সমর্থকদের।

হরতালকে কেন্দ্র করে নরসিংদী সদরের জেলখানার মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন হেফাজতের নেতাকর্মীরা। সকাল ৭টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন। বাশাইল থেকে জেলখানার মূল গেট সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে হেফাজতের কর্মীদের মিছিল করতে দেখা গেছে। মিছিলে প্রায় তিন হাজার কর্মী অংশ নেন। এর ফলে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে মালবাহী ট্রাকের সারি দেখা গেছে।

সুনামগঞ্জে ভোর থেকে লাঠি হাতে সড়কে অবস্থান নিতে দেখা গেছে হেফাজতের কর্মীদের। সড়কে কোনো ধরনের যান চলাচল করতে দিচ্ছেন না তারা। এতে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, অভ্যন্তরীণ পরিবহন চলাচলে বাধা দিচ্ছেন হেফাজতের কর্মীরা। রিকশা ও অটোরিকশার চাকার হাওয়া ছেড়ে দিচ্ছেন। মোটরসাইকেলে করে লাঠি হাতে শোডাউন করছেন। পুলিশেরসামনে এমন পিকেটিং চললেও তাদের নীরব থাকতে দেখা গেছে।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টনে হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষকেই ইট পাটকেল ছুড়তে দেখা যায়।

পল্টন এলাকায় মিছিল করেছে হেফাজতে ইসলাম। এতে সংগঠনটির কয়েকশ কর্মী অংশ নেন। মিছিল থেকে হেফাজতের সমর্থকরা নানা রকম স্লোগান দেন। সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মিছিলটি বের হয়ে দৈনিক বাংলা মোড়, নাইটিঙ্গেল হয়ে পুরানা পল্টনে যায়। সেখান থেকে মিছিলটি আবার বায়তুল মোকাররমে এসে শেষ হয়।

রাজধানীর চিটাগাং রোড, সানারপাড় ও সাইনবোর্ড এলাকাতেও হরতাল সমর্থকরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। মোহাম্মদপুরেও সড়ক অবরোধ করেন হরতাল সমর্থকরা।

দুপুর ১২টা পর্যন্ত হরতালে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। যাত্রাবাড়ী, কাজলা, শনির আখড়া ঘুরে দেখা যায়, হরতালের কারণে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় গণপরিবহন ও লোক সমাগম কিছুটা কম। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নতুন বাজার এলাকাতেও অন্যান্য দিনের চেয়ে কম গাড়ি দেখা যাচ্ছে।

এছাড়া সাত মসজিদ রোড, এলিফ্যান্ট রোড, শাহবাগ এবং প্রেস ক্লাব এলাকাতে সীমিত সংখ্যক বাস চলতে দেখা গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার...

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার...

মুন্সীগঞ্জে এনসিপির যুগ্ম-সমন্বয়ক ফারজানা'র পদত্যাগ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা সার্চ কমিটির যুগ্ম-সমন্বয়ক ফার...

মাদারীপুরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেফতার 

মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচিত ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলে বাবার জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা