সারাদেশ

উন্মুক্ত থাকছে না পতেঙ্গা সমুদ্র সৈকত!

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম ব্যুরো : মুক্ত বিনোদনের উম্মুক্ত স্থান চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। এতে প্রবেশে কোন বাঁধা ছিল না। তবে এখন আর সেটি হচ্ছে না। এই সৈকতে এখন টাকার বেড়াজাল তৈরি করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। যেখানে প্রবেশ করতে এখন গুণতে হবে টাকা।

এ তথ্য জানিয়েছেন সিডিএ‘র চিফ ইঞ্জিনিয়ার হাসান বিন শামস। আর এই কমিটির সদস্য সচিব তিনি নিজে। আহ্বায়ক হচ্ছেন সিডিএর বোর্ড সদস্য স্থপতি আশিক ইমরান। কমিটিতে রয়েছে আরও দুই সদস্য। চার সদস্যের এই কমিটি পতেঙ্গা সৈকতের উপর ইতোমধ্যে একটি রিপোর্টও উপস্থাপন করেছেন।

রিপোর্টের ভিত্তিতে সিডিএর বোর্ড কমিটি সৈকতকে দুটি জোনে বিভক্ত করে অপারেটর নিয়োগের বিষয়ে একমত হওয়ার পর মন্ত্রণালয়কেও জানানো হয়। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন পেলেই অপারেটর নিয়োগের জন্য টেন্ডার আহ্বান করা হবে বলে জানান কমিটির সদস্যরা।

রিপোর্টে বলা হয়, উম্মুক্ত পতেঙ্গা সমূদ্র সৈকতের একটি নির্দিষ্ট অংশ বেসরকারি অপারেটর কো¤পানির হাতে ছেড়ে দেয়া হচ্ছে। এই অংশে টিকিট কেটে প্রবেশ করতে হবে পর্যটকদের। তবে বাকি অংশ আগের মতো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। পতেঙ্গা সমূদ্র সৈকতের সেবার মান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সিডিএ‘র তথ্যমতে, ছয় কিলোমিটার দৈর্ঘ্য সৈকত এবং আউটার রিং রোডের গার্ডেনিং, লাইটিং, গাছ লাগানোসহ রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করবে ২টি অপারেটর কো¤পানি। এরা নিজেদের মতো করে পর্যটকদের কাছ থেকে টিকিট বিক্রি করে সুযোগ সুবিধা দেবেন।

একজন পর্যটক টিকিট কেটে বাড়তি সুবিধা পেলেও টিকিট কাটা ছাড়াও সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর অপারেটরদের আয়ের একটি অংশ সিডিএকে দেবেন। সিডিএর পক্ষ থেকে একটি টিম অপারেটরদের কাজ তদারকি করবেন।

তবে এ কাজে সৈকতে আসা পর্যটকরা ভোগান্তির শিকার হবেন। সেই সাথে উম্মুক্ত এই সৈকত মুক্ত বিনোদনের সুযোগ আর হবে না বলে মনে করছেন প্রকৃতিপ্রেমি পর্যটকরা।

শনিবার দুপুরে সমূদ্র সৈকতে আসা মিজানুর রহমান নামে এক পর্যটক বলেন, সৈকতর যে তিন কিলোমিটার একটু পরিচ্ছন্ন, আলোকিত সেটাই দখলে নিয়ে টাকার বেড়াজাল বানাবে সিডিএ। যে তিন কিলোমিটার উম্মুক্ত থাকবে তাতে কোন অবকাঠামো নেই। নেই আলোক বাতিও। সেখানে চোর-ছিনতাইকারীর অবস্থান রয়েছে। ফলে ওখানে পর্যটকরা কেন এবং কিভাবে যাবে।

এ বিষয়ে জানতে চাইলে সিডিএ‘র চিফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন শামস বলেন, নতুন এই উদ্যোগের কারণে সাধারণ মানুষ কোনভাবেই ভোগান্তিতে পড়বে না। বরং তারা আগের চেয়ে ভালোভাবে সৈকতের সৌন্দর্য উপভোগ করবেন। মূলত তাদের জন্য সেবা বাড়াতেই এই অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্বের অনেক দেশেই এমন সিস্টেম চালু আছে। যেখানে অপারেটররা সুযোগ সুবিধা দিয়ে নিজেদের মতো করে সৈকত পরিচালনা করেন।

সুতরাং পতেঙ্গা সৈকতকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র করতে সিডিএ পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে সৈকতের আলো ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করতে অপারেটর নেয়া হয়েছে। তবে এই ব্যাপারে সিডিএ বোর্ড ও মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, নগরীর পতেঙ্গায় পানি উন্নয়ন বোর্ডের তৈরী বেড়িবাঁধ ঘিরে সমূদ্র সৈকতের ৬ কিলোমিটার এলাকায় আউটার রিং রোড ও আলোকসজ্জ্বার কাজ কওে সিডিএ। বিপুল অর্থ ব্যয়ে গড়ে তোলা এই অবকাঠামো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে ক্রমশ। বিদ্যুৎ বিলের যোগান না থাকায় সৈকতে প্রায় বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। পরিষ্কার পরিচ্ছন্নতার বাজেট না থাকায় ময়লা আবর্জনার ছড়াছড়িতে ক্রমশ নান্দনিকতা হারাচ্ছে সৈকত এলাকা। প্রতিদিন এই সৈকতে আগমণ ঘটে এক লাখেরও বেশি পর্যটকের।

সান নিউজ/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা