সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় ঝালকাঠির নলছিটিতে মো. ইমাম হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে উপজেলা শহরের স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১৪ মার্চ রাতে নলছিটি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা। গ্রেফতার ইমাম হোসেন উপজেলার আজিমপুর গ্রামের মো. শাহজাহান খানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, বাবা-মা ওমান প্রবাসী হওয়ায় ওই ছাত্রী নানা বাড়িতে থেকে পড়াশোনা করতো। গত ৯ ফেব্রুয়ারি ওই ছাত্রীর নানা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ নানাকে দেখাশুনা করতে ওই ছাত্রীর নানীও হাসপাতালে অবস্থান করেন। পর দিন (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ছাত্রীকে বাড়িতে একা পেয়ে তার নিকটাত্মীয় ইমাম হোসেন তাকে ধর্ষণ করেন। ১১ ফেব্রুয়ারি সকালে নানী হাসপাতাল থেকে বাড়িতে এলে তার মোবাইল ফোনের মাধ্যমে ধর্ষণের বিষয়টি মাকে (মামলার বাদি) জানায় ওই ছাত্রী। বিষয়টি ধামাচাপা দিতে ওইদিনই ছাত্রীর নাম-পরিচয় গোপন করে একটি বেসরকারি ক্লিনিকে অসুস্থ ছাত্রীকে চিকিৎসা করান ইমাম হোসেনের বোন মিতু বেগম। ধর্ষণের ঘটনাটি কাউকে না বলতে ওই ছাত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান তিনি। পরবর্তীতে ওমান থেকে ফিরে ওই ছাত্রীর মা ১৪ মার্চ থানায় মামলা করেন।

মামলার বাদি বলেন, আসামির পরিবারের লোকজন প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে। আমি এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলা শহরের স্টেশন রোড থেকে ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার (১৯ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে।


সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা