সারাদেশ

ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে আন্তঃনগর তিস্তা ট্রেনের নিচে চাপা পড়ে হাসি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টায় জামালপুর কোর্ট স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

মৃত হাসি বেগম জামালপুর শহরের পাথালিয়া গ্রামের মো. উমির উদ্দিনের স্ত্রী।

হাসি বেগমের স্বজনরা জানান, বুধবার সকালে পারিবারিক কিছু বিষয় নিয়ে স্বামীর সাথে কথা কাটাকাটি হয় হাসি বেগমের। এরপর বাড়ি থেকে বের হয়ে পড়েন তিনি। বাড়ি থেকে বের হওয়ার ঘন্টা খানেক পরেই ট্রেনের চাপায় হাসি বেগমের মৃত্যুর খবর পান তারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কোর্ট স্টেশনে রেল লাইনের উপর অনেকক্ষণ বসে ছিল হাসি বেগম। বেলা সোয়া ১২টার দিকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাবার সময় ট্রেনটি কাছাকাছি আসলে লাইনের উপর শুয়ে পড়ে হাসি বেগম। তখনই ট্রেনের নিচে চাপা পড়ে কয়েক টুকরো হয়ে যায় হাসি বেগমের দেহ।

জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ময়নাতদন্ত বা মামলা হবে কিনা সেই বিষয়ে এখনো সিদ্বান্ত নেওয়া হয়নি। পরিবারের সাথে কথা বলে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মৌলভীবাজার জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি!

মৌলভীবাজার জেলা পরিষদ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হ...

মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার নাহাপাড়া এলাকায় অভিযান চালি...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

ডা. সিনথিয়া দেশে দ্বিতীয়, স্ক্রিনিংয়ে বিভাগ সেরা

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ ও পোস্টকে ঘিরে...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা