সারাদেশ

গৃহবধূকে উত্যক্ত: মেম্বার প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয়ার অভিযোগ পাওয়া গেছে এক মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী মঙ্গলবার (১৬ মার্চ ) রাতে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করলেও বুধবার (১৭ মার্চ) দুপুরে মোটা অংকের টাকার বিনিময়ে আপোষ মীমাংসার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের মো. হাফিজার মোল্যার ছেলে রাজীব মোল্যা (৩০) একই গ্রামের এক দরিদ্র কৃষকের স্ত্রীকে (২৫) বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত। রাজীব মোল্যা ঘোষপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজীব মোল্যা ওই কৃষকের বাড়িতে গেলে তার সাথে রাজীবের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজীব মোল্যা ওই কৃষককে কিল-ঘুষি মেরে আহত করে এবং তার স্ত্রীর গলায় থাকা বারো আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় রাজীব মোল্যা ওই নারীর স্বামীকে জীবননাশের হুমকি দেয়।

অভিযুক্ত রাজীব মোল্যা বলেন, 'আমি ইউনিয়ন পরিষদের মেম্বার পদে নির্বাচন করব। এটা আমার বিরুদ্ধে বিরোধীদের ষড়যন্ত্রের অংশ।'

এব্যাপারে বিষয়টি জানতে মোবাইলে ভূক্তভোগী নারীকে ফোন দেয়া হলে 'বিষয়টির মীমাংসা হচ্ছে' বলে ফোনের সংযোগ কেটে দেন। এরপর একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদ ইসলাম বলেন, 'ঘটনাস্থলে গিয়েছিলাম। ছেলেটা ওই বাড়িতে আসা-যাওয়া করে। আসা-যাওয়া করে এটা নিয়ে স্বামীর সাথে গোলমাল হয়েছে।'

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, 'বিষয়টি তদন্ত করার জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'


সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা