সারাদেশ

চট্টগ্রাম বন্দরে কাগজের কন্টেইনারে বিপুল সিগারেট

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরে কাগজ আমদানির ঘোষণায় আনা কন্টেইনারে মিলল ৪৯ লাখ ৯৮ হাজার শলাকা অবৈধ সিগারেট। গোপন তথ্যের ভিত্তিতে এসব সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। এসব সিগারেটের আমদানিকারক চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকার জে. কে. ষ্টেশনারী নামে একটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে এ তথ্য জানান, চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম। তিনি জানান, আমদানিকারক প্রতিষ্ঠান জে. কে. স্টেশনারী সংযুক্ত আরব আমিরাত থেকে এ-৪ সাইজের কাগজ ঘোষণায় এক কন্টেইনার পণ্য আমদানি করেন। কিন্তু কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে আসলেও পণ্য খালাসের লক্ষ্যে কোন কার্যক্রম গ্রহণ করেনি প্রতিষ্ঠানটি।

ঝুঁকিপূর্ণ সিএন্ডএফ এজেন্ট আমদানিকারক, রপ্তানিকারক, বন্দর, পণ্য ও পণ্যের তৈরি দেশ বিবেচনায় কন্টেইনার সংশ্লিষ্ট বিল অব ল্যাডিং আসাইকোডা ওয়ার্ল্ড সিস্টেমে এ ব্লক করে রাখে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এরমধ্যে গোপন তথ্য মিলে এই কন্টেইনারে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট রয়েছে।

পরে কায়িক পরীক্ষায় কাগজের নিচে অভিনব কায়দায় লুকানো অরিস গেস মন্ড ব্রান্ডের ৪৯ লাখ ৯৮ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। আমদানিযোগ্য পণ্য সিগারেট অবৈধভাবে আমদানি করে আমদানিকারক প্রতিষ্ঠান প্রায় ১২ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অপচেষ্টা করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের এই কর্মকর্তা।

সূত্র মতে, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান জে.কে. স্টেশনারীর মালিক মো. শহিদুল ইসলাম। তিনি দাবি করেছেন তার প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে বন্ধ। তিনি এ ধরনের কোনো সিগারেট আমদানি করেননি। এসব সিগারেটের সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা