সারাদেশ

ছাত্রলীগ নেতাসহ গাড়ি চোরাই সিন্ডিকেটের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চোরাই গাড়ি সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৬ মার্চ) গোয়েন্দা পুলিশের ঢাকার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের নিকট থেকে ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছে- মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান ও হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল সংলগ্ন ফার্মেসি ব্যবসায়ী রুবেল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই গাড়ি ক্রয় করে এখানে এনে বিক্রি করছিল। ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার সকালে শহরে অভিযান চালায়। এ সময় সদর হাসপাতলের সামনে মা ফার্মেসির সত্ত্বাধিকারী এএইচ রুবেলকে আটক করে। রুবেল অনন্তপুর এলাকার বাসিন্দা মহিউদ্দিনের ছেলে। তার নিকট থেকে একটি চোরাই প্রাইভেট কার জব্দ করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে তার অন্যতম সহযোগি শ্যামলী এলাকার বাসিন্দা রহমান আলীর ছেলে তারেকুল ইসলাম অলির বাসা থেকে আরও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে তারেক পালিয়ে যায়। রুবেলের দেয়া তথ্যের ভিত্তিতে মাধবপুরে অভিযান চালিয়ে তার আরেক সহযোগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠানকে আটক করা হয়। তাকে কৃষ্ণনগরে তার বাসা থেকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে অভিযান চালিয়ে মাধবপুর থেকে আরও দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়।

সান নিউজ/এফসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা