সারাদেশ

চরমপন্থী নেতা রফিক জোয়ার্দার সতেরো বছ‌রের সশ্রম কারাদন্ড   

নিজস্ব প্রতিনিধি, খুলনা: অস্ত্র আই‌নের মামলায় ডুমুরিয়ার চরমপন্থী নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্য রফিক জোয়ার্দার (৪৮) কে সতেরো বছ‌রের সশ্রম কারাদন্ড দিয়ে‌ছে আদালত।

রোববার (১৪ মার্চ ) খুলনার অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদাল‌তের বিচারক মোঃ আশরাফ উ‌দ্দিন এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

সাজাপ্রাপ্ত আসা‌মি হ‌লো ডুমু‌রিয়া উপ‌জেলার চ‌হেড়া গ্রা‌মের আনসার জোয়ার্দারের ছে‌লে র‌ফিক জোয়ার্দার। তার না‌মে ডুমু‌রিয়া ও য‌শোর থানায় প্রায় ২ ডজন মামলা র‌য়ে‌ছে।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, পূর্ব বাংলা ক‌মিউ‌নিষ্ট পা‌র্টির আঞ্চ‌লিক নেতা র‌ফিক জোয়ার্দারকে ২০০৭ সা‌লের ২৬ অ‌ক্টোবর রাত ৪ টায় ডুমু‌রিয়া উপ‌জেলার মাধবকা‌টি গ্রা‌মের প্রাইমা‌রি স্কু‌লের সাম‌নে থে‌কে গ্রেফতার করা হয় ।

ওই এলাকার অন্যান্য সহযোগী‌দের নি‌য়ে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে গোপন আ‌লোচনায় ব‌সে‌ছিল, এ সংবাদ পে‌য়ে পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে র‌ফিক‌কে দে‌শি তৈরী এক‌টি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেফতার ক‌রে। প‌রে ওই ঘটনায় ডুমু‌রিয়া থানার এসআই গোলাম কিব‌রিয়া বাদি হ‌য়ে থানায় মামলা দা‌য়ের ক‌রেন, যার নং ১৭। একই বছ‌রের ২৭ ন‌ভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোঃ ত‌ফিকুল ইসলাম র‌ফিক‌কে অ‌ভিযুক্ত ক‌রে আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন।

মামলা‌টির বিচারাধীন অবস্থায় আদালত ১৩ জ‌নের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপ‌ক্ষে মামলা‌টি প‌রিচালনা ক‌রেন এ‌পি‌পি এড. হেমন্ত কুমার সরকার।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

পেছাল সোহেল রানাসহ ৮ আসামির যুক্তিতর্ক

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিয...

বরিশালকে দুমড়ে মুচড়ে খুলনার দাপুটে জয়, ঢাকা-রংপুর ম্যাচ রোমাঞ্চকর মোড়ে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্সের দ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা