সারাদেশ

বসুরহাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মতো বসুরহাট পৌর এলাকাসহ কোম্পানীগঞ্জে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকালেও বসুরহাট বাজারের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

ফের কোনো ধরনের অপ্রীতিকর ও বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে নোয়াখালীর পুলিশ সুপার ছাড়াও চট্টগ্রাম রেঞ্জের একজন এসপি, সার্বক্ষণিক দুজন এএসপি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এছাড়া প্রায় ৩০ জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে তিন শতাধিক পুলিশ ও ডিবি পুলিশ এবং র‌্যাবের দুটি টিম মোতায়েন রয়েছে।

এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন বলেন, ‘কোম্পানীগঞ্জে আর কোনোভাবে আমরা বিশৃঙ্খলা হতে দেব না। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে মাঠে রয়েছে।’

গতকাল মঙ্গলবার (৯ মার্চ) বিকেল থেকেই পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুরো বসুরহাট বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে রাত ১০টার দিকে গুলিতে আলা উদ্দিন নামের একজন নিহত হন।

এ ঘটনায় বসুরহাট মেয়র আবদুল কাদের মির্জাকে এক নম্বর আসামি করে কোম্পানীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন নিহত আলা উদ্দিনের ভাই এমদাদ হোসেন। তবে ‌‘এজাহারে সমস্যা’ রয়েছে জানিয়ে মামলা নেয়নি পুলিশ।

এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘মামলা রেকর্ড হয়নি। এজাহারে সমস্যা আছে। ওনাকে বলা হয়েছে। পরে উনি (বাদী) ঠিক করে আনবেন বলেছেন।’

এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংবাদকর্মী বোরহান উদ্দিন মুজাক্কির এবং যুবলীগ কর্মী আলা উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় ‘খুনি’ আখ্যায়িত করে বসুরহাট মেয়র আবদুল কাদের মির্জার গ্রেফতারের দাবি জানিয়েছেন তার ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জু।

ফের কোনো ধরনের অপ্রীতিকর ও বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে বসুরহাট পৌর এলাকাসহ কোম্পানীগঞ্জে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকালেও বসুরহাট বাজারের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলবাড়ীতে বিদেশী  শুটার গান, গুলি ও মাদক উদ্ধার

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকা হতে বিদেশী ০২টি ওয়ান শুটা...

দীর্ঘ দুই দশক পর বরিশালে এলেন তারেক রহমান

যারা নতুন জালিম হিসেবে আর্বিভূত হয়েছে, যারা গুপ্ত বলে পরিচিত তারা ভুয়া সিল-ব্...

মাদারীপুরে মানবপাচারের ভয়ংকর প্রতারণা ফাঁদ: নিঃশ্ব অসহায় পরিবার

প্রথমে স্বপ্নের হাতছানি। পরে কৌশলে লিবিয়া নিয়ে মাফিয়াদের হাতে বিক্রি করে নির্...

মাদারীপুরে মানবপাচারের ভয়ংকর প্রতারণা ফাঁদ: নিঃশ্ব অসহায় পরিবার

প্রথমে স্বপ্নের হাতছানি। পরে কৌশলে লিবিয়া নিয়ে মাফিয়াদের হাতে বিক্রি করে নির্...

ফুলবাড়ীতে বিদেশী  শুটার গান, গুলি ও মাদক উদ্ধার

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকা হতে বিদেশী ০২টি ওয়ান শুটা...

দীর্ঘ দুই দশক পর বরিশালে এলেন তারেক রহমান

যারা নতুন জালিম হিসেবে আর্বিভূত হয়েছে, যারা গুপ্ত বলে পরিচিত তারা ভুয়া সিল-ব্...

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় বাঁধা অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ সদর-গজারিয়া আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো...

বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রভাষক নিয়োগে শিক্ষক নিবন্ধনে (আল কুরআন, আল হাদিস, আরবি সাহিত্য ও আল ফিকহ বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা