শত্রুতার জেরে ৬ হাজার পেঁপে গাছের চারা কর্তন!
সারাদেশ

শত্রুতার জেরে ৬ হাজার পেঁপে গাছের চারা কর্তন!

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা : শত্রুতার জেরে ছয় হাজার পেঁপে গাছের চারা ও বাগানের কলার কাদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ মার্চ) দিনগত রাতে চুয়াডাঙ্গার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর নিমতলা সীমান্তে মহিদ উদ্দিন নামে এক কৃষকের ক্ষেতে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ মার্চ) সকালে মাঠে গিয়ে তিনি পেঁপে গাছ ও কলার এমন চিত্র দেখে হতভম্ব হয়ে পড়েন।

কৃষক মহিদ উদ্দিন বলেন, দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিতভাবে তার তিনটি বেডের ছয় হাজার পেঁপে গাছের চারা ও একটি কলা বাগানের ১২টি কলার কাদি কেটে নিয়ে গেছে। পেঁপের চারা ও কলার কান্দি কেটেও শান্ত নয় তারা, এরপর তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় দর্শনা থানায় একটি লিখিত একটি অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মহিদ উদ্দিন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বা...

ছেঁড়া পলিথিনের নিচে কাটছে ৮ বছর!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইসদিয়া ইউনিয...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

শাহ আলীর মাজারে হামলা, অভিযোগ অস্বীকার জামায়াতের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে মধ্যরাতে হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা