মোদির আগমনে সাতক্ষীরায় উৎসবের আমেজ 
সারাদেশ

মোদির আগমনে সাতক্ষীরায় উৎসবের আমেজ 

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ আগমনকে কেন্দ্র করে জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের যশেরেশ্বরী কালীমন্দির এবং সংলগ্ন এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ। পুরো এলাকা জুড়ে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ ঢাকায় পৌঁছাবেন নরেন্দ্র মোদি। ২৭ মার্চ ঈশ্বরীপুর যশেরেশ্বরী কালি মন্দির পরিদর্শন ও পূজা-অর্চনায় অংশ নেবেন।

হিন্দু সম্প্রদায়ের ৫১ শক্তিপীঠের মধ্যে শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দির একটি শক্তিপীঠ। ৫১ খণ্ডর একখণ্ড দেখতে সাতক্ষীরা আসছেন মোদি।

একইদিন সকাল ৯টা ৫০ মিনিটে সাতক্ষীরার সুন্দরবন ঘেঁষা শ্যামনগরের ঈশ্বরীপুরে অবস্থিত যশোরোশ্বরী দেবীমন্দির পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে ২০ মিনিট অবস্থান শেষে ১০টা ১০ মিনিটে হেলিকপ্টারে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা হবে।

নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুটি এবং পার্শ্ববর্তী স্থানে একটি হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। তার আগমন উপলক্ষে মন্দির সংস্কারের কাজ চলছে পুরোদমে। মন্দির সংলগ্ন ঐতিহ্যবাহী ঈশ্বরীপুর বাজার মাঠে চলছে পাকাকরণের কাজ।

সরজমিনে গিয়ে দেখা যায়, মোদির আগমনে পল্লীবিদ্যুতের একটি ইউনিট উচ্চশক্তির ট্রান্সমিটার লাগানোর কাজ করছে। ওইদিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে তাদের কার্যক্রম থেমে নেই।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজর গিফারী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্যামনগরে আগমন উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী চলছে সকল ধরনের প্রস্তুতি। তার আগমন উপলক্ষে যশোরেশ্বরী মন্দিরে সংস্করণ কাজ চলছে। আমরা প্রতিনিয়ত স্থানটি প্রস্তুতে পরিদর্শন করছি।’

যশোরেশ্বরী কালীমন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জি জানান, এ মন্দিরে প্রতি বছর শ্যামা কালীপূজা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি শনি ও মঙ্গলবার পূজা-অর্চনা হয়ে থাকে। এসব পূজা-অর্চনায় শত শত ভক্তের সমাগম ঘটে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা