সারাদেশ

অবৈধ দখলদার উচ্ছেদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার রামগড়ের জগন্নাথপাড়া এলাকায় রেকর্ডীয় ভূমিতে জোরপূর্বক দখল করে বসবাস এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার (১০ মার্চ ) খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুমির মালিক নিলুফা আক্তার অভিযোগ করেন, দখলদাররা প্রভাবশালী হওয়ায় তারা কোন প্রতিকার পাচ্ছে না। উল্টো প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তারভীর হোসেন। এসময় নিলুফা আক্তার, তার স্বামী মোতাহের হোসেন মিলন, ছোট ছেলে ইনহাস হোসেন ইভান উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় ২০০৩ সালে রামগড় উপজেলার ২৩৫ নং নাকাপা মৌজার ১৬৮/২২৬ হোল্ডিং এর ১১০৬ দাগে ৪০ শতক ভুমি ক্রয় করে নিজ নামে রের্কডভুক্ত করে খাজনাদি পরিশোধ করে আসছেন। উক্ত ভুমির কিছু অংশ সুনীল ঘোষ, রাজন মালি ও সুজন বড়ুয়া ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

নতুন ঘর নির্মাণ ও সংস্কারের প্রয়োজনে ঘর ছেড়ে দিতে বললে তারা ঘর ছেড়ে যেতে অস্বীকার করে এবং ভাড়া প্রদানও বন্ধ করে দেয়। ফলে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন। ২০১২ সালে বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ৩০ দিনের মধ্যে দখলদারদের ভুমি ত্যাগ করার নির্দেশ দিয়ে রায় প্রদান করেন। কিন্তু রায়ের পর ৯ বছর অতিবাহিত হলেও অভিযুক্তরা দখল ছাড়ছে না।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ ব্যাপারে থানা পুলিশের দারস্থ হয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। উল্টো তাদের অব্যাহত হুমকীতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভূমির মালিকরা। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।


সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা