সারাদেশ

বান্দরবানে ২৭ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

মোহাম্মদ আব্দুর র‌হিম, বান্দরবান : বান্দরবা‌নের সদর উপ‌জেলায় এল‌জিই‌ডি'র তত্ত্বাবধানে নির্মাণাধীন সা‌ড়ে ২৭ কো‌টি টাকার বি‌ভিন্ন উন্নয়নে কা‌জের উদ্বোধন করা হ‌য়ে‌ছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকা‌লে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে এসব উন্নয়ন প্রকল্পগু‌লো উ‌দ্বোধন ক‌রেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং এম‌পি।

এল‌জিই‌ডির উন্নয়ন প্রকল্পগু‌লির ম‌ধ্যে ৭ কো‌টি ৮ লক্ষ ৯ হাজার ২৮৯ টাকা‌ ব্য‌য়ে চেমী ডলুপাড়ার গুংঘুরু'র মুখ হ‌তে কুহালং ইউনিয়‌ন প‌রিষদ সং‌যোগ সড়ক কা‌র্পে‌টিং ও ওই এলাকার চেমীর মুখ হ‌তে ক্যামলং পর্যন্ত ৭ কো‌টি ১৬ লাখ ৩১ হাজার ৪৮৫ টাকা ব্য‌য়ে কা‌র্পে‌টিং। অন্য‌দি‌কে ৬ কো‌টি ৩ লাখ ৬১ হাজার ৩২২ টাকা ব্য‌য়ে বান্দরবান-কেরা‌নিহাট সড়ক হ‌তে বান্দরবান বিশ্ববিদ্যালয় সড়কের ২ লেন বি‌শিষ্ট কা‌র্পে‌টিং কা‌জের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়া ইউ‌নিয়ন পর্যা‌য়ে কৃষদের সেবা প্রক‌ল্পের আওতায় কুহালং ইউ‌নিয়‌নে ১ কো‌টি ৫৯ লাখ ৬০ হাজার টাকা ব্য‌য়ে কৃষক সেবা কেন্দ্রের উ‌দ্বোধন।

পল্লী সড়ক-কালভার্ট মেরামত কর্মসূচীর আওতায় ৪ কো‌টি ২৫ লাখ ৫৯ হাজার ৫৭৮ টাকা ব্য‌য়ে হলু‌দিয়া-ভাগ্যকুল ভায়া চিম্বুক সড়ক নির্মাণ কা‌জের উ‌দ্বোধন করা হয়।

এসব উন্নয়ন কা‌জের ভি‌ত্তিপ্রস্তর ও উ‌দ্বোধন কা‌লে অন্যা‌ন্যদের ম‌ধ্যে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার আব্দুল কুদ্দুস, জেলা প্রশাস‌কের প্র‌তি‌নি‌ধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অ‌ধিকারী, এল‌জিই‌ডি বান্দরবান জেলার নির্বাহী প্র‌কৌশলী নাজমস সাদাত মোহাম্মদ জিল্লুর রহমান, উন্নয়ন বোর্ড বান্দরবান ইউ‌নি‌টের নির্বাহী প্র‌কৌশলী মো . ইয়া‌ছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা