সারাদেশ

স্থগিত পরীক্ষা গ্রহণের দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: সরকারি সিদ্ধান্তে স্থগিত পরীক্ষাগুলো দ্রুত গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। হল কিংবা ক্লাস কার্যক্রম চালু না হলেও পরীক্ষা গ্রহণের স্থগিতাদেশ যেন তুলে নেয়া হয় এই দাবি জানান তারা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১টায় বিশ্ববিদ্যালয় সম্মুখে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মানববন্ধনের আয়োজন করে তারা। এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে পরীক্ষা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু গাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইলিয়াস কবির, অর্থনীতি বিভাগের ইমরান হোসেন প্রমুখ।

তারা জানান, করোনা পরিস্থিতিতে দীর্ঘ ১১ মাস তারা শিক্ষা-কার্যক্রম থেকে দূরে ছিলেন। এতে সেশনজটের সৃষ্টি হয়। পরবর্তীতে গত জানুয়ারি থেকে তাদের পরীক্ষা কার্যক্রম শুরু হলেও হঠাৎ গত ২৩ ফেব্রুয়ারি থেকে চলমান সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তারা আরো জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি তারা সরকারি সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা স্থগিত করেছে। কিন্তু পরীক্ষা স্থগিত করার ফলে সেশনজট সহ নানা সমস্যায় আমাদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান হল কিংবা ক্লাস কার্যক্রম চালু না হলেও পরীক্ষা চলমান রাখার ওপর স্থগিতাদেশ তুলে নেয়া হোক।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, মন্ত্রণালয় থেকে নির্দেশনার আলোকে পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে শিক্ষার্থীরা যেহেতু দাবি জানিয়েছে তাই পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যাপারে আমরা উপর মহলের সঙ্গে যোগাযোগ করবো।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা