সারাদেশ

নদীর পেট কেটে বিক্রি: ভাঙন হুমকিতে বাড়িসহ ফসলি জমি

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের গঙ্গাচড়া উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ঘাঘট নদীর পেট কেটে বিক্রি করছে প্রভাবশালী অবৈধ বালু ব্যবসায়ীরা। উপজেলার বেতগাড়ি জেলে পাড়া সংলগ্ন ঘাঘট নদীর পেট কেটে বিক্রি করা হচ্ছে। উত্তোলনকৃত বালু রংপুর নগরীতে নিয়ে যাওয়া হচ্ছে। এতে বর্ষা মৌসুমে আশপাশের গ্রামসহ আবাদী জমি ভাঙনের মুখে পড়বে বলে জানান স্থানীয়রা। বর্তমানে ঘাঘট শুকনো থাকায় তারা নদীর পেট কেটে বালু উত্তোলন করে বিক্রি করছেন জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসীরা জানান, বেতগাড়ি জেলাপাড়া গ্রামের প্রভাবশালী সালেক সরকার নামে এক ব্যক্তি দীর্ঘদিন থেকে গ্রামের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে সঙ্গে নিয়ে নদীর পেট কেটে বিক্রি করছেন। তারা দীর্ঘদিন থেকে একই স্থানে বালু উত্তোলন করার কারণে নদীর তল পেটে গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। এতে আসন্ন বর্ষা মৌসুমে বালু উত্তোলন স্থানের আশপাশের বাড়িসহ আবাদি জমি ভেঙে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীরা। তারা দ্রুতই নদীর পেট কেটে বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বালু উত্তোলন প্রসঙ্গে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করে সালেক সরকার বলেন, আমি কয়েক দিন আগে বালু উত্তোলনের সাথে জড়িত ছিলাম এখন নেই।
তবে তিনি জানান, স্থানীয় ২-৩ জন ব্যক্তি তাদের নিজ জমি থেকে বালু উত্তোলন করে ৫০ টাকা টলি হিসেবে বিক্রি করছে। সেখানে তার জমি আছে বলেও তিনি দাবি করেন।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম বলেন, দ্রুতই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা