সারাদেশ

বরগুনায় ট্রলারসহ মাছ লুট

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ১০ কিলোমিটার দক্ষিণ সুন্দরবন এলাকার বলেশ্বর নদের মোহনা থেকে জলদস্যুরা জেলে বহরে হামলা চালিয়ে একটি মাছ ধরা ট্রলারসহ প্রায় ৫০ হাজার টাকার মাছ ও মাছ ধরার সামগ্রী লুট করে নিয়ে গেছে। এ সময় ট্রলারে থাকা ৭ ছেলেকে পিটিয়ে আহত করে মুখোশধারী ১২-১৫ জনের সশস্ত্র দস্যু বাহিনী।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে সুন্দরবনের বলেশ্বর নদের মোহনায় এ ঘটনা ঘটে। আহত জেলেরা হলেন- ট্রলারের মালিক জাকির সরদার, জেলে কাওছার হোসেন, আরিফ হোসেন, জামাল হোসেন, রাসেল আকন, ইলিয়াস হোসেন ও সিফাত খান। পটুয়াখালী কুয়াকাটা থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা পাথরঘাটার উদ্দেশে রওনা হয়েছেন।

এফবি সুফিয়া ট্রলারের মালিক মালিক জাকির সরদার বলেন, সুন্দরবনের বলেশ্বর নদের মোহনায় মাছ ধরার জন্য অপেক্ষা করছি এমন সময় রাত সাড়ে ৩টার দিকে নামবিহীন একটি ট্রলারে অন্তত ১২-১৫ জনের মুখোশধারী পাইপগানসহ আমাদের ট্রলারে উঠে আসে। এসময় আমাদের ৭ জেলেকে পাইপগান দিয়ে পিটিয়ে জখম করে।

পরে পার্শ্ববর্তী অন্য একটি নামবিহীন ছোট নৌকায় আমাদের উঠিয়ে দিয়ে আমাদের ট্রলারসহ লুটে নিয়ে যায় অন্তত ৫০ হাজার টাকার মাছ ও মাছ ধরার সামগ্রী। এছাড়াও আমাদের প্রত্যেকের সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে যায়। তবে রাতের অন্ধকারে তাদের কাউকে চিনতে পারিনি। প্রত্যেকের হাতে পাইপগানসহ দেশীয় অস্ত্র ছিল।

পটুয়াখালীর মহিপুরের মেসার্স প্যাদা ফিসের মালিক মিজানুর রহমান প্যাদা বলেন, আমরা ৭ জনকে চিকিৎসা দিয়ে পাথরঘাটা গাড়িতে পাঠিয়ে দিয়েছি। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ডাকাতির খবর আমরা শুনেছি আইনের আশ্রয় নেওয়ার জন্য ট্রলার মালিককে পরামর্শ দেওয়া হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, ট্রলার ছিনতাইয়ের একটি ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা