সারাদেশ

সবজি বাগানে গাঁজা চাষ

নিজস্ব প্রতিবেদক: এবার ঘেরের সবজি বাগান থেকে চাষ করা গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের নাজিরপুরে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালায় পুলিশ। এসময় তারা উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল খানের মালিকানাধীন মৎস্য ও সবজি ঘেরে চাষ করা ১৪টি গাঁজা গাছ জব্দ করে।

অভিযানে অংশ নেয়া উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদ ছিল ওই জমিতে গাঁজা চাষ হচ্ছে। অভিযানে এর সত্যতা পাওয়া যায়। সেখানে গিয়ে দেখা যায়, সবজির সঙ্গে গাঁজা চাষ করা হচ্ছে। পরে ১৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. বাবুল খান বলেন, প্রায় সাত-আট বছর ধরে তিনি ওই জমি নিজে চাষাবাদ করছেন না। জমিটি তার ভগ্নীপতি মো. মনির ডাকুয়া চাষ করছেন। কেউ বিপদে ফেলতে ওই জমিতে গাঁজা চাষ করতে পারেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা