সারাদেশ

নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরুপ মন্তব্য করার অভিযোগে নড়াইলে দায়ের করা পৃথক দুটি মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর ও চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নড়াইলের সদর আমলি আদালতের বিচারক আমাতুল মোর্শেদা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এ আদেশ দেন তিনি।

মামলার বিবরণে অভিযোগকারী শেখ আশিক বিল্লাহ অভিযোগ করে বলেন, গত ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদদের সংখ্যা নিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ বিষয়টি তিনি ও মামলার সাক্ষীরা ২২ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় পড়ে মারাত্মকভাবে ক্ষুব্ধ হন এবং তাদের এক কোটি টাকা মানহানি হয়েছে মর্মে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর নড়াইল আমলি আদালতে মামলা দায়ের করেন। এছাড়া একই ব্যক্তি বাদী হয়ে গত ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকার একটি অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরুপ মন্তব্য করার অভিযোগে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে মামলা দায়ের করেন। মামলা দুটির সমন জারি হয়ে ফেরত আসায় এবং আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নড়াইল সদর আমলি আদালতের বিচারক আমাতুল মোর্শেদা।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা