সারাদেশ

লক্ষ্মীপুরে একরাতে  ছাত্রদলের ১৩ কমিটি

নিজস্ব প্রতিনিধি,লক্ষ্মীপুর : সম্মেলন ছাড়াই একরাতে লক্ষ্মীপুরে ছাত্রদলের ১৩টি শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এসব কমিটি অনুমোদন দিয়েছেন। দলীয় প্যাডে কমিটিগুলোর তালিকা জেলা কমিটির নেতাদের ফেসবুকে প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের ফেসবুক আইডিতে কমিটিগুলো প্রকাশ করা হয়।

জানা গেছে, মাগফুর আহমেদ জিহাদকে আহ্বায়ক ও আরমান হোসেনকে সদস্য সচিব করে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৮ সদস্য বিশিষ্ট কমিটি, ইউছুফ আলী জুয়েলকে আহ্বায়ক ও রায়হান ইসলামকে সদস্য সচিব করে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৭ সদস্যের কমিটি।

মনির হোসেন মহিমকে আহ্বায়ক ও নাজমুল হোসেন নীরবকে সদস্য সচিব করে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ৭ সদস্যের কমিটি এবং ইকবাল হোসেন বিপুলকে আহ্বায়ক ও নুরুল আমিন সোহানকে সদস্য সচিব করে দত্তপাড়া ডিগ্রি কলেজের ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

দালাল বাজার ডিগ্রি কলেজের ৯ সদস্যের কমিটির আহ্বায়ক আরমান হোসাইন ও সদস্য সচিব এমরান হোসেন, রামগতি উপজেলার ২১ সদস্যের কমিটির আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু ওরফে মমিন উল্যাহ, রামগতি আ স ম আবদুর রব কলেজের ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক আব্বাস উদ্দিন ও সদস্য সচিব ইউসুফ কামাল শান্ত।

রামগতি পৌরসভার ২১ সদস্যের কমিটির আহ্বায়ক শাহজাদা প্রিন্স ও সদস্য সচিব ওমায়ের হোসেন, রামগঞ্জ উপজেলার ২১ সদস্যের কমিটির আহ্বায়ক জহির রায়হান বাবু ও সদস্য সচিব রাকিব হাসান, রামগঞ্জ সরকারি কলেজের ৯ সদস্যের কমিটির আহ্বায়ক বাহার হোসেন ও সদস্য সচিব কামরুল দেওয়ান।

রামগঞ্জ পৌরসভার ১৯ সদস্যের কমিটির আহ্বায়ক শাহিন আলম মুন্না ও সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম, রায়পুর সরকারি কলেজের ১২ সদস্যের কমিটির আহ্বায়ক ফজলে রাব্বি ও সদস্য সচিব ফজলে রাব্বি হৃদয়, কমলনগরের হাজিরহাট উপকূল সরকারি কলেজের ২১ সদস্যের কমিটিতে মেহেদি হাসান দাউদকে আহ্বায়ক ও ওসমান গণিকে সদস্য সচিব করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, সংগঠনকে গতিশীল করতে ছাত্রদলের ১৩ শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে কমিটিগুলোর অধীনে থাকা অন্যান্য সকল শাখা কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/বাবলু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা