সারাদেশ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, ফেনী : সাংবাদিক নির্যাতন ও হত্যার যথাযথ বিচার না হওয়া স্পষ্টতই অপরাধীদের দায়মুক্তি দিচ্ছে। একে সাংবাদিকদের ওপর হয়রানি, নির্যাতন ও হামলার ঘটনা বাড়ার অন্যতম কারণ বলে বক্তব্য দেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা।

ফেনীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ইত্তেফাকের প্রতিনিধি শরীয়ত উল্লাহ উপর হামলাসহ সারাদেশে সাংবাদিকদের হামলা-মামলা নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ফেনী প্রেসক্লাবের ব্যানারের প্রতিবাদ সমাবেশের আয়োজন হয়। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহীদ মিনার প্রাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফেনী প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক মিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, আরটিভির জেলা প্রতিনিধি আজাদ মালদার, বৈশাখী টিভির প্রতিনিধি রাজন দেবনাথ, দেশ টিভি প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি সমির উদ্দিন, প্রেসক্লাবের সহ সভাপতি শাহ আলম ভূঞা, সহসভাপতি এমএ সাঈদ খান, ক্রীড়া সম্পাদক এ কে আজাদ, ফেনীর রবির সম্পাদক যোবায়ের আহম্মদ, দাগন ভূঞা প্রেসক্লাবের সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, বাংলাটিভি ফেনী জেলা প্রতিনিধি জাকের হায়দার সুমন, আলোকিত বাংলাদেশের ফেনী জেলা প্রতিনিধি জহিরুল হক মিলন, ফেনী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান, প্রচার সম্পাদক আলাউদ্দিন, নির্বাহী সদস্য আবুল হাসান সবুজ, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, ফেনী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেহরাব হোসেন মেহেদী, সু-প্রভাত বাংলাদেশ প্রতিনিধি আবু মনসুর, সমকালের ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গির, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিয়ত উল্যাহ রিফাত, আমাদের সময় পত্রিকার ফুলগাজীর প্রতিনিধি এম মোর্শেদ।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবি এডভোকেট সমীর কর, ফেনী জেলা খেলাঘরের সভাপিত জাহাঙ্গির আলম নান্টু, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি সফি উল্যাহ রিপন। এসময়ের সম্মতি প্রকাশ করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২২ বছরে বাংলাদেশে ৩৫ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এদিকে, বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডে ৮ বছরে ৭১ বার তারিখ পেছানোর পরও জমা পড়েনি তদন্ত প্রতিবেদন। এই পরিস্থিতি নেতিবাচক বার্তা দিচ্ছে।

তারা আরো বলেন, সংবাদমাধ্যমসহ মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে সাম্প্রতিক ‘ডিজিটাল নিরাপত্তা আইন’। একদিকে, এমন আইন ও নানারকম ভয়ভীতি-হুমকির কারণে সাংবাদিকতার পরিসর সংকুচিত হয়ে উঠছে; আরেকদিকে, শারীরিকভাবে হামলা ও হেনস্তার শিকার হতে হচ্ছে সাংবাদিকদের। এসব হামলা-নির্যাতন সাংবাদিকতা পেশাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে এবং তথ্যপ্রকাশে বাধা দেওয়ার মধ্য দিয়ে তা সংবাদমাধ্যমের স্বাধীনতাকেও খর্ব করছে, যা কোনোভাবেই কাম্য নয়।

সান নিউজ/একেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা