সারাদেশ

আলমডাঙ্গা পৌর নির্বাচন: প্রচার-প্রচারণায় সবর

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠেছে। পৌর এলাকার রাস্তাঘাট, অলি-গলি ও পাড়া-মহল্লায় ব্যানার- ফেস্টুনে ছেয়ে গেছে। প্রার্থীরা নির্বাচনী এলাকায় ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন। ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।

আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে আলমডাঙ্গা পৌরসভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন।

আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র হাসান কাদির গনু মিয়া, বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মীর মহিউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসান কাদির জানান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক তিন তিনবারের মেয়র। আমি আশাবাদী মানুষ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবে। এবং তাদের পাশে থাকার সুযোগ করে দেবে। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর পৌর এলাকার উন্নয়নের চেষ্টা করেছি, পৌর এলাকার প্রায় সব রাস্তার কাজ শেষের পথে। আমি পৌর এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। রাস্তাঘাটে রোড বাতির ব্যবস্থা করেছি। এবাবও পৌরবাসী আমাকেই জয়ী করবে।

ধানের শীষের মেয়র প্রার্থী আলহাজ মীর মহিউদ্দিন জানান, পূর্বে আমি মেয়র থাকাকালে আলমডাঙ্গা পৌর এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। আমি আমার কর্মকাণ্ডের মধ্যদিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছি। আশাবাদী মানুষ এবারের ভোটে আমাকেই তাদের ভোট দিয়ে জয়যুক্ত করবে।

অপরদিকে, মোবাইল প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী জানান, আমি সাধারণ মানুষের নেতা ও একাত্তরের মুক্তিযোদ্ধা। বর্তমানে আলমডাঙ্গা শহরে তেমন কোনো উন্নয়ন নেই। পূর্বে আমি যখন মেয়র ছিলাম, তখন আলমডাঙ্গার ব্যাপক উন্নয়ন করেছি। আমার সময়ে আলমডাঙ্গা শহরের রোড বাতি জ্বালানো হয়েছে। তাই আমি আশাবাদী আলমডাঙ্গা পৌর এলাকার সাধারণ অবহেলিত মানুষ উন্নয়নের স্বার্থে আমার মোবাইল মার্কায় ভোট দিয়ে আমাকে উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে তাঁদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেবেন।

আলমডাঙ্গা পৌরসভার মোট ভোটার ২৬ হাজার ১শ ৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫শ ৮১ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৫শ ৫৮ জন। মোট ভোট কেন্দ্রে ১৫টি ৭৯টি।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

উগ্রপন্থী ও ইসলামবিদ্বেষী লো পেনের সামনে সুগম হচ্ছে ক্ষমতার পথ

ফ্রান্সের ইতিহাসে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ নাগরিক অস্থিরতা ও তীব্র সামা...

ইশরাকে হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের শীর্ষ বৈঠকের দোরগোড়ায় ইউরোপ

ইউরোপীয় ভূরাজনীতিতে চলমান উত্তেজনা এবং ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধানের পথ খু...

মহানবমীতে ভক্তদের ঢল, প্রার্থনায় শান্তি ও সম্প্রীতির বার্তা

শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহানবমী উপলক্ষে রাজধানীর বিভিন্ন প...

মণিপুরে ফের রক্তক্ষয়ী সহিংসতা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতার বিস্ফোরণে আবারও উদ্...

শাহজালাল বিমানবন্দরের ভেতরের স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন একটি স্টোর ভবন...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

কানাডার সঙ্গেই থাকার পক্ষে রায় দিল অধিকাংশ মানুষ

কানাডার রাজনীতি ও জাতীয় ঐক্যের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করল আলবার্টা প্রদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা