সারাদেশ

ট্রাক থেকে নামিয়ে দেয়া সেই দিনমজুর করোনায় আক্রান্ত

বগুড়া প্রতিনিধি:

ঢাকা থেকে ট্রাকে রংপুরে গ্রামের বাড়িতে যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জের মহাস্থান বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়া দিনমজুর শাহ আলম করোনাভাইরাসে আক্রান্ত। এ তথ্য নিশ্চিত করেছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয়।

তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে থেকে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। তিনি বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি আরও নিশ্চিত হতে আক্রান্তের শরীর থেকে সংগৃহীত নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)এ পাঠানো হয়। সেখান থেকেও পজিটিভ রিপোর্ট আসে।

শাহ আলম গত ২৮ মার্চ রাতে ঢাকা থেকে ট্রাকে রংপুরের নিজ বাড়ি ফিরছিলেন। পথে তার শ্বাসকষ্ট ও কাশি টের পেয়ে যাত্রী চালক ও হেলপার তাকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে যান।

এরপর সেখানে পড়ে থাকেন শাহ আলম। দীর্ঘক্ষণ পরে পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় তাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের আইসিইউতে পাঠানো হয়। করোনা সন্দেহে সেখান থেকে ১ এপ্রিল তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা