সারাদেশ

ব্যক্তিগত ত্রাণ বিতরণেও জানাতে হবে পুলিশকে

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান করোনা পরিস্থিতিতে অনেকেই গরিব-দুঃখী ও দুস্থদের ত্রাণ বন্টনের মধ্য দিয়ে সাহায্য-সহযোগিতা করছেন। ফলে অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় থাকছে না।

তাই এখন থেকে কেউ ব্যক্তিগতভাবে কাউকে নিত্যপ্রয়োজনীয় সেবা ও সাহায্য দিতে চাইলে তাকে সে বিষয়ে পুলিশকে অবহিত করতে হবে।

২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস নোটে এ তথ্য জানায় পুলিশ সদরদফতর।

প্রেস নোটে জানানো হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় সেবা ও সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দাঁড়াচ্ছে সেবাধর্মী অনেক প্রতিষ্ঠানও। খাদ্য ও সেবা বিতরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই লোক সমাগমের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং সোশ্যাল ডিসটেন্সিংয়ের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না, যা বর্তমান প্রেক্ষিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই, যেকোনো ত্রাণ ও সেবা বিতরণমূলক কাজের ক্ষেত্রে আগেভাগেই প্রশাসন ও পুলিশকে অবগত করে প্রয়োজনীয় সহযোগিতা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হচ্ছে।

পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা