সারাদেশ

রংপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, রংপুর : বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ রংপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা মোজাম্মেল হককে সভাপতি ও মাওলানা টিআরএম সাহেবুল ইসলাম মজনুকে সাধারণ সম্পাদক করে গঠিত ২৫ সদস্য বিশিষ্ট রংপুর জেলা কমিটি অনুমোদন প্রদান করেন কেন্দ্রীয় মহাসচিব শামসুল আলম।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সৈয়দ আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল লতিফ, সহ-সভাপতি শাহজাহান মিয়া, য্গ্মু সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক একরামুল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোখলেছুর রহমান, প্রচার সম্পাদক মোকছেদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক নুর নাহার আক্তার, কার্যকরী সদস্য আব্দুস সালাম, আব্দুল মমিন জিহাদী, সিরাজুল ইসলাম, জামিল আকতার, জাহেদুল ইসলাম, আ: সালাম, শাহ আলম, খাদিজা বেগম, শাহাদৎ হোসেন, আমিনুল ইসলাম, লিয়াকত আলী, আবু সালিম, আবু বক্কর সিদ্দিক, লুৎফর রহমান, আজিজার রহমান।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে রংপুর জেলাসহ বিভাগজুড়ে গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তকরণ আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ রংপুর বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও রংপুর জেলা শাখার সভাপতি মরহুম মাওলানা নুরুল আবছার দুলালের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেন।

এছাড়াও পর্যায়ক্রমে রংপুর জেলার বিভিন্ন উপজেলা কমিটি গঠন করা হবে বলে জানান তারা।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা