সারাদেশ

মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর কাছ থেকে সনদ ছিনিয়ে নেয়ার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠিতে এক মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর কাছ থেকে মুক্তিযোদ্ধা সনদ ছিনিয়ে নেয়ার চেষ্টা এবং নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই মুক্তিযোদ্ধার বড় ভাই ও তার ছেলেদের বিরুদ্ধে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মৃত মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের স্ত্রী আলমতাজ বেগম।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, সেনাবাহিনীর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ১৯৮৪ সালে অসুস্থ্য অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর আলমজাত বেগম তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ঝালকাঠি পৌর এলাকার বিকনা ওয়ার্ডস্থ স্বামীর ভিটায় বসবাস করে আসছেন এবং মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে প্রাপ্ত ভাতা দিয়ে সংসার চালাচ্ছেন।

এসময় থেকেই তার ভাসুর সাবেক পুলিশ সদস্য ও সিটি ব্যাংকের সিকিউরিটি গার্ড মজলু সিকদার নিজেকে মকবুল হোসেন পরিচয় দিয়ে প্রচারণা শুরু করেন। এক পর্যায়ে মৃত ভাই এর স্ত্রীর কাছ থেকে মুক্তিযোদ্ধা সনদ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তাদের ঘরে হামলা চালান মজলু সিকদার।

এছাড়াও নিজের দাবির সত্যতা প্রমানের জন্য মজলু সিকদার বিভিন্ন অফিসে আলমতাজের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে থাকেন। তার হুমকিতে বর্তমানে আলমতাজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপরে মরহুম বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের স্ত্রী আলমতাজ বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে অভিযুক্ত মজলু সিকদারের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি তার নামে ভুল আছে দাবি করেন এবং নিজেকে মকবুল হোসেন পরিচয় দেন।


সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

ঝালকাঠি সদরে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভ...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ৪ থেকে ৫ বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

১১ জেলায় ৬০ কিমি বেগে বজ্রঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ...

কোস্ট গার্ড স্টেশনে হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় অবস্থিত কোস্ট গার্ডের একটি ভাসমান স্...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে 'নারায়ণগঞ্জ সোনালী অতীত' ক্লাবের জয়

মাদারীপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুর স...

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা