সারাদেশ

গাইবান্ধায় প্রাণঘাতী ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান, জব্দ ২৩

মাসুম লুমেন, গাইবান্ধা : গাইবান্ধায় প্রাণঘাতী ট্রাক্টরের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই শুরু হয়েছে গাইবান্ধায় প্রাণঘাতী ট্রাক্টর আটকের অভিযান। এপর্যন্ত ১৯টি ট্রাক্টর এবং ৪টি ভটভটি ও নসিমন জব্দ করেছে গাইবান্ধা প্রশাসন ও ট্রাফিক বিভাগ। এতথ্য নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ মো. নুর-ই আলম সিদ্দিক।

সম্প্রতি গাইবান্ধা জেলার সর্বত্র প্রাণঘাতী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু, কিশোর থেকে শুরু করে প্রাণ হারিয়েছে একাধিক ব্যক্তি। এ নিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। সোমবারও মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে জাহিদ নামে তের বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় লোকজন। এরই প্রেক্ষিতে নড়েচড়ে বসে গাইবান্ধা জেলা প্রশাসন।

গাইবান্ধা জেলার ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ নুর-ই আলম সিদ্দিক সান নিউজকে বলেন , জেলায় কত সংখ্যক ট্রাক্টর রয়েছে তার সঠিক হিসেব আমাদের কাছে নেই। ট্রাক্টরের নির্দিষ্ট নীতিমালা না থাকায় আমরাও সেভাবে কিছু করতে পারছি না।

ট্রাক্টরের বেপরোয়া চলাচলের জন্য দিনের পর দিন প্রাণহানির ঘটনা বাড়ছে। আর এ কারণে জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। রাস্তায় ট্রাক্টর ব্যবহারের উপর খুব শিগিগরই একটা নীতিমালা সরকার কতৃর্ক অনুমোদন করা জরুরি বলেও তিনি মনে করেন।


সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা