সারাদেশ

বগুড়ায় মোটর মালিক দুগ্রুপের সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় মোটর মালিক গ্রুপের দু’পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্য ও সাংবাদিকসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন, বগুড়া ডিএসবির কনস্টেবল রমজান আলী, জি টিভির বগুড়ার ক্যামেরা পার্সন রাজু আহমেদসহ অজ্ঞাত আরও ২ জন।

জানা গেছে, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বগুড়ার চারমাথা এলাকায় মোটর মালিক গ্রুপের অফিস দখলে নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এর অফিসে হামলা চালিয়ে ৬টি মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই মটর সাইকেলগুলো পুড়ে লোহার যন্ত্রাংশ পড়েছিল ঘটনাস্থলেই।

অফিস ভাঙচুর করে এবং বিভিন্ন ব্যানার ছিড়ে ফেলে। জনসাধারণ ও যাত্রীরা পড়ে যায় দিধাদ্বন্দ্বে। ফলে ৩ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এসে মহড়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং ঘটনাস্থল থেকে সন্দেহজনক ১২ জনকে আটক করেছে পুলিশ।

বগুড়া ডিএসবির কনস্টেবল রমজান আলীকে ছুরিকাঘাত করে এবং জি টিভির ক্যামেরা পার্সন রাজুর মাথায় আঘাত করে। আহতরা বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তবে পুলিশ সদস্য রমজান আলীর অবস্থা আশংকাজনক। তথ্যটি নিশ্চিত করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্য (ওসি) হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল রহমান।

অপরদিকে বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তাৎক্ষণাত
অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেন। এবং মঞ্জুরুল আলম মোহনকে গ্রেফতারের দাবি জানান।

সান নিউজ/এম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা