সারাদেশ

মৌলভীবাজার পৌর নির্বাচনে হামলায় ভাংচুর, আহত ৪

স্বপন দেব, নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজার জেলা সদরের পৌর নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রাথী বর্তমান কাউন্সিলর ও জেলা শ্রমিকলীগের সভাপতি আছাদ হোসেন মক্কুর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ গেইট এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে অবস্থানরত ৪ জন কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। আছাদ হোসেন মক্কু অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ পিন্টু আহমদের সমর্থকরা মিছিল করে ধারালো অস্ত্র নিয়ে তার কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে । এ সময় সেখানে থাকা তার ব্যক্তিগত গাড়িটিও ভাংচুর করা হয়েছে। তার ৪ জন কর্মী গুরুতর আহত হয়েছেন।

কাউন্সিলর প্রার্থী আছাদ হোসেন মক্কু আরও জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিন্টুর নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লাঠি ও দা দিয়ে হামলা চালায়। এ সময় কোর্ট মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর করা হয়।

ঘটনার পর আহত আব্দুল বাছিত, বাবুল মিয়া, বিলাল মিয়া ও মোহিত মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বিলাল মিয়ার অবস্থা আশঙ্কজনক হওয়ায় চিকিৎসক তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান জানান,হামলার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি কারনে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এসডি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা