সারাদেশ

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে মুকুল-মজিদ-শামীম

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে তাজুল ইসলাম মুকুল সভাপতি, মাহবুব মোর্শেদ শামীম কার্যকরী সভাপতি ও এম এ মজিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী কাঞ্চন । তিনি জানান, সোমবার ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে রোববার কেন্দ্রীয় বাস টার্মিনালে সংগঠনের প্রধান কার্যালয়ে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন কার্যকরী সভাপতি মাহাবুব মোর্শেদ শামীম, সহ-সভাপতি পদে তারাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু ও রোনাচুর জামান মিন্টু, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান মজনু, প্রচার ও শ্রমিক কল্যাণ সম্পাদক শামীম মিয়া, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক আকতার হোসেন, সড়ক সম্পাদক মোতালেব হোসেন, আব্দুল মালেক ও সাদেক আলী। তবে কার্যকরী সদস্য পদে ১৮জন প্রার্থীর ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।

জাকির হোসেন চৌধুরি কাঞ্চন জানান, নির্বাচনে সভাপতি, কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৩টি পদে মোট ৫৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সহ সাংগঠনিক পদে ওবায়দুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৮ হাজার ১৮০ জন ভোটের মধ্যে ৫ হাজার ৯৬৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা