সারাদেশ

বোয়ালমারীতে মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া মেয়র পদে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে বেলা ১১টায় বোয়ালমারী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান খসরু মিয়ার সভাপতিত্বে এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন চৌধুরীর পরিচালনায় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, বোয়ালমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আক্তার তপন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আকরামুজ্জামান মৃধা রুকু, নবাগত কাউন্সিলর মাসুদা আক্তার রুমা, মোসা. হোসনে আরা হেনা, মেহেরাব বেগম মিরা, রুহুল আমিন মৃধা, বিপ্লব মিয়া, জমির আলী শেখ, আজিজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মিনহাজুর রহমান লিপন, সামাদ খান, মোমিন খানসহ পৌরসভায় কর্মরত কর্মকর্তা কর্মচারীরা, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পরে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী মেয়র মো. মোজাফফর হোসেন বাবলু উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যুগান্তর পত্রিকার সাংবাদিক সেলিম রেজা লিপন ৯ হাজার ২৩৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা