সারাদেশ

শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে নারী নিহত

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর পলাশে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা উল্টে বেগম (৫০) নামে এক যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাঝেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেগম গাজীপুর জেলার সাওরাইদ গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী। পলাশ থানা পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশ উপজেলা সদর থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদী জেলা সদরে যাচ্ছিল। পথে মাঝেরচর এলাকায় রাস্তা পারাপারের সময় পথচারী দুই শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রী আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেগম নামে এক জনকে মৃত ঘোষণা করেন। চালকসহ আহত আরও ৩ যাত্রীকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মীম নামে এক জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা