সারাদেশ

সিংড়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিনিধি (নাটোর): সিংড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাতুল ফেরদৌস ১৯ হাজার ৪শ' ২১ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী তায়জুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ৪৮২ভোট।

সিংড়া পৌরসভায় কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শান্তি পূর্ণভাবে ভোটগ্রহণ হয়। প্রচণ্ড শীত উপক্ষো করে সকাল থেকে নারী পুরুষ ভোট কেন্দ্র লাইন ধরে ভোট দিতে দেখা গেছে। সিংড়া পৌরসভার ১২টিওয়ার্ডে ১২টি কেন্দ্রে ২৩১জন পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি ও র‌্যাব টহল দিচ্ছে। প্রতি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

এছাড়া প্রতি তিনটি কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের সাথে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়জিত ছিল। সিংড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জান্নাতুল ফেরদৌস বিএনপির তায়জুল ইসলাম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা পাশাপাশি ১২টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৫৭জন পুরুষ কাউন্সিলর এবং চারটি সংরক্ষিত আসন থেকে ২৩জন নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নাটোরের সিংড়া পৌর নির্বাচনে নানা অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী তাইজুল ইসলামের ভোট বর্জন। বেলা ১টায় পৌর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

এদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মামুদ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ভোট শুরু হওয়ার পর থেকে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে সরকার দলীয় কর্মীরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারছেন।

প্রশাসনকে বার বার বলা স্বতেও তারা আমাদেরকে কোন সহযোগিতা করেননি। তিনি আরও বলেন, নির্বাচনের নামে ভোট ছিনতাইয়ের মহাউৎসব করছে আওয়ামী লীগ।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এসএম সামিরুল ইসলাম বলেন, বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তার জন্য প্রতিটি ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পুলিশ ও বিজিবির টহল অব্যাহত রাখা হয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা