সারাদেশ

নাচোল পৌর নির্বাচনে নৌকা পেলেন ঝালু খান, ধানের শীষে শুচি  

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার টিকেট পেয়েছেন পৌর মেয়র আব্দুর রশিদ (ঝালু খান) ও বিএনপির টিকিট পেয়েছেন জেলা মহিলাদলের প্রস্তাবিত কমিটির সাধারন সম্পাদক মাসউদ আফরোজ শুচি। আগামী ২৮ ফেব্রুয়ারী পঞ্চম ধাপে এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক নাচোল পৌরসভায় ঝালু খানকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় প্রতীক নৌকা মনোনয়ন দেওয়া হয়।

অপরদিকে একইদিনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাচোল পৌরসভায় বিএনপির দলীয় ধানের শীষ প্রতীক দেয়া হয় শুচিকে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারি হবে ভোট।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা