সারাদেশ

ফরিদপুরে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের ৬০ হাজার ডোজ ফরিদপুরে এসে পৌঁছেছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিুকর রহমান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধিদের কাছ থেকে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন। ভ্যাকসিনগুলো পরে ফরিদপুর জেনারেল হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারে রাখা হয়েছে।

ডা. সিদ্দিকুর রহমান জানান, ফরিদপুরের জন্য প্রাথমিকভাবে বরাদ্দকৃত ৬০ হাজার ডোজ ভ্যাকসিন বুঝে পাওয়া গেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিনগুলো ফরিদপুরের ৯টি উপজেলায় প্রদান করা হবে।

তিনি জানান, ফরিদপুরে ১২০০ ভায়াল তথা ৬০ হাজার ডোজ ভ্যাকসিন সংরক্ষণের ক্যাপাসিটি রয়েছে। প্রাথমিকভাবে প্রতি উপজেলায় একটি, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চারটি ও সদর হাসপাতালে একটি কেন্দ্র থেকে টিকা দেওয়া হবে। টিকার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা প্রশাসকের প্রতিনিধি তানিয়া আক্তার প্রমুখ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা