সারাদেশ

নাটোরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার স্বীকারোক্তি স্বামীর

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের লালপুরে মাঝগ্রামে স্ত্রী শারমিন আক্তারকে হত্যার দায়ে স্বামী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোপালপুর কয়েট্টা গ্রামের তার খালুর বাড়ি থেকে আটক করে।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, প্রায় ২ বছর আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার লহলামারী সাহেব গ্রামের তহুরুল ইসলামের মেয়ে শারমিন খাতুনকে বিয়ে করে ভ্যান চালক সাদ্দাম হোসেন। বিয়ের পর হতে তাদের দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদসহ সাংসারিক অশান্তি লেগেই থাকতো। সংসারে অভাব অনটনের কারণে প্রায় ৩ মাস আগে স্বামীর অনুমতি ছাড়াই শারমিন পাবনা জেলার ঈশ্বরদী ইপিজেডে চাকরি নেয়।

গত ২৩ জানুয়ারি রাত ১১টার দিকে ইপিজেডে চাকরির বিষয়কে কেন্দ্র করে তর্কবির্তকের এক পর্যায়ে নিজ ঘরে সাদ্দাম শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় শারমিনের ভাই রিপন আলী ২৫ জানুয়ারি লালপুর থানায় মামলা করে।

পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জানুয়ারি ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশী জিজ্ঞাসাবাদে ও আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করলে বিজ্ঞ আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী  বর্জনের  আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর 

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদা...

হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গা...

অনুপ্রবেশকালে ৩ মিয়ানমার সদস্য আটক

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে টেকনাফের নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় দ...

নোয়াখালীতে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজি চালিত অটোরিকশার চাপায় মো.সফি উল্লাহ (৬০)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা