সারাদেশ

টেনিসে আগ্রহ বাড়ছে ঝালকাঠির মেয়েদের, দেশ সেরা সুস্মিতা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: টেনিসে দেশ সেরা হয়েছেন ঝালকাঠির মেয়ে সুস্মিতা সেন। গত ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় জাতীয় টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সুস্মিতা। এর আগে গত ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত রাজশাহীতে অনুষ্ঠিত মুজিবশতবর্ষ ২০২০ জুনিয়র (১৮ বছরের নিচে) টেনিস টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হন তিনি।

সুস্মিতার এই সাফল্যে ঝালকাঠির মেয়েরা আগ্রহী হচ্ছে টেনিসে। এরই মধ্যে আরও দু’একজন রেখেছে সফলতার স্বাক্ষর। ঝালকাঠি টেনিস ক্লাব কর্তৃপক্ষ বলেছেন, ঝালকাঠির মেয়েদের টেনিসে আগ্রহ উৎসাহব্যঞ্জক। একটি আলাদা মাঠ হলে ঝালকাঠির টেনিসকে আরও এগিয়ে নেয়া যাবে বলে তারা জানান।

ঝালকাঠি শহরের মেয়ে সুস্মিতা সেন। পড়ে উচ্চ মাধ্যমিকে। ২০১৩ সালে টেনিসে হাতেখড়ি। এরপর কঠোর অধ্যবসায় আর পরিশ্রম তাকে এনে দিয়েছে সফলতা। দেশে এবং বিদেশে সুস্মিতা ঝালকাঠি জেলার জন্য গৌরব বয়ে এনেছেন। সুস্মিতা গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় টেনিস টুর্নামেন্টে এবং রাজশাহীতে অনুষ্ঠিত জুনিয়র টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। সুস্মিতা শুধু দেশেই নয় দেশের বাইরেও জাতীয় টেনিস দলের প্রতিনিধি হিসেবে খেলতে গিয়েছে শ্রীলংকা, নেপাল ও মালয়েশিয়ায়।

সুস্মিতার সাফল্যে সাড়া পড়েছে ঝালকাঠির মেয়েদের মধ্যে। অনেকেই আগ্রহী হচ্ছেন টেনিসে। এর মধ্যে দু একজন বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যও পেয়েছেন। টেনিসে প্রশিক্ষনরত মেয়েরা জানান, তারা নিয়মিত টেনিস মাঠে এসে প্রাকটিস করছেন। সুস্মিতা এখন তাদের অনুপ্রেরণা।সুস্মিতার মত তারাও সফল হতে চান ।

টেনিস খেলোয়ার সুস্মিতা সেন বলেন, ২০১৩ সালে টেনিস খেলা শুরু করি। একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক খেলায় অংশ গ্রহণ করি। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ববোধ করছি। আমার সাফল্য দেখে ঝালকাঠির অনেক ছেলে ও মেয়ে টেনিস খেলায় আগ্রহী হয়ে পড়েছে।

টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক জানান, সুস্মিতা সেন আমাদের জন্য গৌরব বয়ে এনেছে। ওর কঠোর অধ্যবস্যায় তাকে সাফল্য এনে দিয়েছে। টেনিসে ঝালকাঠির মেয়েদের আগ্রহ বাড়ছে। আমাদের একটি আলাদা মাঠ প্রয়োজন। মাঠ পেলে জাতীয় টেনিস ফেডারেশন কোর্ট তৈরি করে দেবে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন, টেনিসের জন্য সবরকম সহযোগিতা করা হচ্ছে, তারা আরও একটি মাঠের দাবি করেছেন এজন্য জমি খোঁজা হচ্ছে, জমি পেলে আলাদা একটি টেনিস মাঠের ব্যবস্থা করা হবে।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

২০৩ দিন বন্ধের পর উৎপাদনে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস (২০৩ দিন) বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামাল...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা