সারাদেশ

সুন্দরগঞ্জে মাটি ভরাটের টাকা আত্মসাত ও অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর-চিলমারী তিস্তা পিসি গার্ডার সেতুর ৫৬ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণে মাটি ভরাটের বিপরীতে ফসলের ক্ষতি পূরণ ও মাটি দাতাদের টাকা প্রদান না করে ঠিকাদারী প্রতিষ্ঠান আইডিএল-এনটি-এলএইচ (জেভি) লিমিটেড ও সুন্দরগঞ্জ এলজিইডির নকশাকার উপ-সহকারি প্রকৌশলী মইনুল ইসলামের বিরুদ্ধে টাকা আত্মসাত ও অনিয়মের অভিযোগ উঠেছে।

এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর ফসলের ক্ষতিপুরণ ও মাটি দাতাদের অভিযোগে জানা গেছে, সড়ক নির্মানের সময় মাটি ভরাটের ঠিকাদারী প্রতিষ্ঠান ও নকশাকার মইনুল ইসলাম সড়কের পাশের জমির মালিকদের জানান মাটি প্রদানের জন্য প্রতি বর্গফুট হারে বিধি মোতাবেক এবং ফসলের ক্ষতিপূরণ বাবদ আনুমানিক হারে টাকা প্রদান করা হবে। কিন্তু সিংহভাগ মাটি ভরাটের পর জমির মালিকগণ মাটি এবং ফসলের ক্ষতি পূরনের টাকা দাবি করলে নকশাকার মইনুল ইসলাম পুলিশের ভয়ভীতি দেখিয়ে তাদেরকে দমিয়ে রাখে। পাশাপাশি তিস্তা সেতুর মুল পয়েন্ট হতে সাদুল্ল্যাপুর পর্যন্ত সড়কের নির্মাণ কাজ শেষ না করে মাটি ভরাট বন্ধ করে দেয় এবং অনিয়মতান্ত্রিকভাবে সড়কের আংশিক কাজ করে মাটি ভরাটের টাকা ঠিকাদারী প্রতিষ্ঠান ও নকশাকার মইনুল ইসলাম যোকসাজোসে ব্যক্তিগত ভাবে আত্মসাত করে।

এদিকে উপজেলা হেড কোয়াটার থেকে সেতু পয়েন্ট পর্যন্ত ১৫ কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রন বাঁধ মেরামতের জন্য অন্যত্র থেকে মাটি নিয়ে আসার বিধান থাকলেও তা না করে বাঁধের পাশ হতে স্কেবেটারের মাধ্যমে মাটি উঠিয়ে সড়ক নির্মাণ করছে।

বর্তমানে বাঁধটি হুমকির সন্মুখিন হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি-বাদল এবং বন্যার কারণে বাঁধটিতে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সে কারণে বাঁধটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপ-সহকারি প্রকৌশলী মইনুল ইসলাম জানান, মাটি ভরাটের জন্য মাটি দাতাদের কোন প্রকার টাকা প্রদানের বিধান নাই। সড়কের পাশ থেকে মাটি নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন এ পর্যন্ত সড়কের ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে। ফসলের ক্ষতিপূরণ এবং মাটি দাতাগণকে কোন প্রকার টাকা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয়নি। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর জানান সড়ক নির্মাণে মাটি ভরাটের বিপরীতে প্রদানের বিষয়টি তার জানা নাই। যদি সরকারিভাবে বরাদ্দ পাওয়া যায় তাহলে প্রদান করা হবে।

গাইবান্ধার নিবার্হী প্রকৌশলী আহসান কবির জানান, জমি অধিগ্রহণকারীদের টাকা জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রদান করবেন। সড়কে যে সব জমি মালিকের জমি পড়বে তাদের জমি অধিগ্রহণ করা হবে।

সান নিউজ/আরআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা