সারাদেশ

রাজশাহীতে করোনার টিকা দেওয়া হবে ১৬টি বুথে

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে করোনা ভাইরাসের টিকা দেয়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। চারটি কেন্দ্রের ১৬ বুথে এ টিকা দেয়া হবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে নগরবাসী পাবেন এই টিকা।

করোনা ভাইরাসের টিকা দানকারী চারটি কেন্দ্র হলো- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, নগর ভবন, পুলিশ লাইন হাসপাতাল ও রাজশাহী সেনানিবাস হাসপাতাল।

রাজাশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানায়, ইতোমধ্যে কেন্দ্রেগুলো এবং টিকা প্রয়োগের জন্য সকল কর্মকর্তা ও কর্মচারিসহ সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রথম অবস্থায় এই চারটি কেন্দ্রে টিকা প্রয়োগ করা হবে।

এদিকে, ভারত থেকে যে ২০ লাখ টিকা উপহার হিসেবে এসেছে রাজশাহী বিভাগে তার কতগুলো পাবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে স্থানীভাবে কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা। যার মধ্যে রয়েছে- প্রথম পর্যায়ে ১৮ বছরের নিচে কেউ টিকা পাবে না। তবে অগ্রাধিকার ভিত্তির তালিকায় থাকছেন প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী। এরপর সাংবাদিক, পুলিশ, আনসার, বিজিবি ও ষার্টোধ্ব ব্যক্তি। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকা প্রয়েগের জন্য নির্বাচিত ব্যক্তিকে তার কেন্দ্রের নাম, বুথ, ক্রমিক, তারিখ এবং সময় দেওয়া হবে। রাজশাহীর পরিস্থিত নিয়ে টিকার জন্য প্রাথমিকভাবে একটি তালিকা তৈরি করা হচ্ছে। হাসপাতাল ও সরকারি অফিসে আলাদা আলাদা তালিকা করে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা