সারাদেশ

সাতক্ষীরায় ১৩০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ঘর

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : ‌'আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার' এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কর্মসূচি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এ এম মোস্তফা কামালের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল-মাহমুদ পিএসসি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আফজাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সদর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলায় ১৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিসহ অতিথিবৃন্দ। এ কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সাতক্ষীরা জেলায় ১১৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হচ্ছে। একযোগে সাতক্ষীরা জেলাসহ সারা দেশে ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে একক গৃহ বিতরণ ও ৩ হাজার ৭শ ১৫ পরিবারকে ব্যারাকে পুনর্বাসন কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন অনুষ্ঠান শেষে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মার সঞ্চালনায় সাতক্ষীরার শিল্পীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

কাঞ্চনের যে অভ্যাসে বিরক্ত শ্রীময়ী

কাঞ্চনের বউ নিয়ে মন্তব্য, সায়নকে কড়া বার্তা শ্রীময়ীর টালি...

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা