সারাদেশ

রাজশাহীতে পড়তে আসা ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী নগরীতে অবস্থিত বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে তিনি কলেজ হোস্টেলে গলায় ফাঁস দেন। নিহত ইকবাল জাফর শরীফ (২৪) ভারতের পশ্চিমবঙ্গের মোজাম্মেল হোসেন পিন্টুর পুত্র। ইকবাল বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কলেজে কর্তৃপক্ষ জানায়, করোনার কারণে ইকবাল নিজের দেশেই ছিলেন। গত বুধবার তিনি রাজশাহী এসে বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হোস্টেলে ওঠেন। হোস্টেলে আগে প্রতি কক্ষে দুইজন বিদেশী শিক্ষার্থী থাকলেও এখন করোনাভাইরাস পরিস্থিতির কারণে একজন করে রাখা হয়। ইকবাল তার নিজের কক্ষে গলায় ফাঁস দেন।

অধ্যক্ষ জানান, সন্ধ্যার পর শিক্ষার্থীরা অনেকেই বাইরে যান। রাতে তারা ফিরে ইকবালকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেন। এরপর তারাই মরদেহ নামিয়ে হোস্টেল থেকে প্রায় ১৫০ গজ দূরে অবস্থিত হাসপাতালের জরুরি বিভাগে দ্রুত নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আত্মহত্যার বিষয়টি ভারতে তার মামা এবং রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে জানানো হয়েছে। হাইকমিশন মরদেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করবে।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর বলেন, সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেচিয়ে ইকবাল আত্মহত্যা করেছেন বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

সান নিউজ/এমআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মৌলভীবাজার জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি!

মৌলভীবাজার জেলা পরিষদ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হ...

মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার নাহাপাড়া এলাকায় অভিযান চালি...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

ডা. সিনথিয়া দেশে দ্বিতীয়, স্ক্রিনিংয়ে বিভাগ সেরা

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ ও পোস্টকে ঘিরে...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা