সারাদেশ

ঝালকাঠির ৩৬ গ্রামে নারীদের সবজি বিপ্লব

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার ৩৬ গ্রামে সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন নারীরা। এর মধ্যে সদর উপজেলার ৪টি ইউনিয়নের ১৫টি গ্রামে ১২ মাসই সবজির চাষ হয়। এখানে শুধুমাত্র নারীরাই মাঠে চাষবাস করেন। কিছু ক্ষেতে পুরুষের সাথে সমান তালে কাজ করছেন তারা। এসব এলাকার ৫ হাজার পরিবার এখন সবজি চাষ করে তাদের জীবিকা চালায়। জেলা কৃষি বিভাগ নারীদের এই সবজী চাষে উৎসাহ দেয়ার জন্য কারিগরি সহায়তা দিচ্ছে।

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম, বিনয়কাঠি, কৃত্তিপাশা ও গাভারামচন্দ্রপুর ইউনিয়নের ১৫টি গ্রামসহ উপজেলার ৩৬টি গ্রামে সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন এখানকার নারীরা। উপজেলার ৩৬টি গ্রামে প্রায় সকলেই সবজি চাষে জড়িত থাকলেও এ চারটি ইউনিয়নে শুধু নারীরাই সবজি ক্ষেতে কাজ করেন। পুরুষরা শুধু তাদের সহয়তা করেন। আবার কিছু ক্ষেতে পুরুষের সাথে সমান তালে কাজ করে যাচ্ছেন নারীরা। এখানকার সবজি ক্ষেতগুলো এখন ফুলকপি-বাঁধাকপি, মুলা, লাউ, আলু, শিম, বরবটি, ক্ষীরা, মিষ্টি কুমড়া, টমেটো, শালগম, লাল শাক, পালং শাকসহ শীতের নানা সবজিতে ভরপুর।

কৃষি বিভাগ জানিয়েছে সদর উপজেলায় রবি মৌসুমে ৩ হাজার একশ হেক্টর জমিতে এবং গ্রীস্মকালীন সময় এক হাজার ২শ হেক্টর জমিতে সবজির আবাদ হয়ে থাকে। রবি মৌসুমে ৪৩ হাজার ৪শ মে. টন এবং গ্রীস্মকালীন সময় ১৩ হাজার ২শ মে. টন সবজি উৎপাদন হয় হয়। যা দিয়ে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। দিন রাত হাড়ভাঙ্গা পরিশ্রম করে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান না লাভের বড় অংশই যায় মধ্যস্বত্বভোগী দালালদের পকেটে বলে অভিযোগ করেছেন কৃষকরা।

মাঠে কাজ কর করা কৃষক ও কৃষানী জানান, দরিদ্র পরিবারের ভরণপোষণ করত নারী পুরুষ সমান তালে কাজ করতে হচ্ছে। অনেক পরিবারের উপার্জনের জন্য কোন পুরুষ না থাকায় নারীরাই পরিবারের প্রধান চালিকা শক্তি। শ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ দিয়েই পরিবার পরিচালনা করা হয়।

ঝালকাঠি সদর উপজেলা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিফাত সিকদার, ঝালকাঠি সদর উপজেলার ৩৬টি গ্রামে সবজির আবাদ হয়। ৪টি ইউনিয়নের ১৬/১৭টি গ্রামে সারা বছর সবজি আবাদ হয়। এই সবজি ক্ষেতে নারীরা কাজ করে। জেলার চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী জেলায় সবজি পাঠানো হয়। কৃষি বিভাগ থেকে সবজি চাষে কৃষকদের কারিগরি সবধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা