সারাদেশ

গাংনীতে মেয়র হলেন আ.লীগ প্রার্থী আহম্মেদ আলী

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে সরকার দলীয় (নৌকা প্রতিক) প্রার্থী আহম্মেদ আলী মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৪৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জাগ মার্কা) আশরাফুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৬৫১ ভোট।

এদিকে, বিভিন্ন ভোট কেন্দ্রে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দুপুরে বিএনপির প্রার্থীসহ চার প্রার্থী বর্জন করেছেন। শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে এরা নির্বাচন বর্জন করেন।

বর্জনকারী প্রার্থীরা হচ্ছেন- বিএনপি মনোনীত প্রার্থী আছাদুজ্জামান বাবলু, স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল ইসলাম, আনারুল ইসলাম ও ইশা আন্দোলনের আবু হুরাইরা।

গাংনী পৌরসভায় মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহণ করছেন। ৯টি কেন্দ্রের ৬১ টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটারের সংখ্যা ২০ হাজার ৩৫৭ জন। এদের মধ্যে পুরুষ ৯ হাজার ৭৬০ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১০ হাজার ৫৯৭ জন। এর মধ্যে ১২ হাজার ৯১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন বর্জনকারীরা জানান, ভোট কেন্দ্রে ও আশপাশ এলাকায় প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন থাকলেও সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্র দখল করে নেয়। নৌকা প্রার্থীর ভোটারগণ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিলেও অন্যান্য প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্রে যেতে পারেননি। বিভিন্ন স্থানে বাধা দেয়া হয়েছে। আবার ভোট কেন্দ্রে ভোটারের আঙ্গুলের ছাপ নিয়ে পোলিং অফিসার সরকার দলীয় প্রার্থীর নৌকা মার্কাতে ভোট দেন। প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে বার বার অভিযোগ দিয়েও তাতে কোন কাজ হয়নি। ইভিএম যে কারচুপি করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত গাংনী পৌরসভা নির্বাচন। ঊর্ধ্বতন কোন শক্তির ইন্ধনে এ কারচুপি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

অপরদিকে, সরকার দলীয় প্রাথী (নৌকা প্রতীক) আহমেদ আলী বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেিেন। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে চার প্রার্থী নির্বাচন বর্জন করছেন।

জেলা রিটার্নিং অফিসার আহমেদ আলী জানান, কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি। একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে।

সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

রায়পুরায় কুটির শিল্প ও পণ্য মেলা শুরু

নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেল...

নিষেধাজ্ঞার পরও পুতিনের কাছ থেকে ডিজেল কিনছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিম...

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় বাংলাদেশি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্...

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক ক...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা